শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: গত শনিবার (৯ই এপ্রিল) বাহরাইনের গণ আন্দোলনের ৫৫তম দিনে এদেশের অপর দুই নাগরিক শাহাদত বরণ করেছে।
আলী ঈসা সাকার (৩১) ও জাকারিয়া রাশেদ হাসান আল উশাইরী (৪০) স্বৈরাচারী আলে খলিফা সরকারের কারগারে নির্মম নির্যাতনের শিকার হয়ে শাহাদত বরণ করেছেন বলে জানা গেছে।
অবশ্য ঐ দুই জনের শাহাদতের খবর সত্যায়িত করা হলেও তাদের শাহাদতের কারণ হিসেবে বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে।
একদিকে আল মোহরেক অঞ্চলের পুলিশ প্রধান ঘোষণা করেছেন যে, আলী ঈসা কারাগারের শৃংখলা ভঙ্গ করার কারণে নিরাপত্তা বাহিনী’র নির্যাতনের শিকার হয়ে আহত হয়। অতঃপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হলে সে হাসপাতালে মারা যায়।
অপরদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে যে, আজকে নিহত দুই ব্যক্তিই বিক্ষোভ মিছিলের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে।
সংবাদ প্রচারের ক্ষেত্রে বাহরাইনের কর্মকর্তাদের এ ধরণের কিংকর্তব্যবিমূঢ়তা এদেশের কারাগারে ঘটিত বিভিন্ন ঘটনার সত্যতা প্রকাশের বিষয়ে তাদের সন্ত্রস্ত হওয়ার বিষয়টিকে স্পষ্ট করে।#
