২৮ সেপ্টেম্বর ২০১২ - ২০:৩০

গত বুধবার সৌদি আরবের স্বৈরাচারী সৈন্যদের গুলিতে আহত কিশোর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গত বুধবার (২৬শে সেপ্টেম্বর) সৌদি আরবের স্বৈরাচারী সরকারী সৈন্যদের গুলিতে গুরুতর আহত ‘হাসান মুহাম্মাদ যাহেরী’ (১৬) গতকাল বিকেলে শাহাদাত বরণ করেছে।

বলাবাহুল্য, গত বুধবার সৌদি আরবের আল-আওয়ামিয়া শহরে খালেদ আল-লোবাদ ও মুহাম্মাদ হাবিব আল-মানাসেফ এদেশের স্বৈরাচারী বাহিনী’র গুলিতে শহীদ হন। এ ঘটনায় হাসান মুহাম্মাদ যাহেরী (১৬) আহত হয়।

গতকাল সৌদি আরবের আল-শারকিয়া অঞ্চলে সৌদি সরকার কর্তৃক জনগণের বিরুদ্ধে দমনমূলক আচরণ প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে; এ বিক্ষোভে নারীরাও অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষোভকারীদের হাতে এদেশের শহীদ ও বিনাপরাধে আটক অনেকের ছবি ছিল, তারা সৌদি সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান প্রদান করেন।#