১২ জানুয়ারি ২০২০ - ০৪:২০
আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানে ২ জন মার্কিন সেনা নিহত হয়েছে। খবর ন্যাটোর।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ন্যাটো জানিয়েছে, গতকাল (১১ জানুয়ারি, শনিবার) আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ২ মার্কিন সেনা নিহত হয়েছে।

কান্দাহার প্রদেশের দান্দ অঞ্চলে মার্কিন বাহিনীর একটি গাড়ী বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। তুলু চ্যানেলের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, মার্কিন বাহিনীর একটি গাড়ি, পেতে রাখা বিস্ফোরকের সাথে সংঘর্ষের ফলে বিস্ফোরিত হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।#