আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বর্তমানে কঠিন সময় পার করছে গোটা বিশ্ব। ভাল নেই বিশ্বের মানুষ কোথাও। বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি, এ বিপদ থেকে উদ্ধারে বরকতময় ১৫ই শাবান রাতে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া পাঠের বিষয়ে বার্তা প্রদান করেছেন।
আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ঐ বার্তায় বলা হয়েছে,
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পবিত্র শাবান মাসের ১৫ তারিখের রজনিতে (তথা ১৪ তারিখ দিবাগত রাতে) মহান আল্লাহ রহমতের দুয়ার তার বান্দাদের জন্য বিশেষভাবে উন্মুক্ত। আশাবাদি যে, ইমামে যামানার উসিলায় মহান আল্লাহর বিস্তৃত রহমত আমাদের নসিবে জুটবে এবং আমরা এ বালা থেকে মুক্তি পাব।
যেহেতু সম্মিলিতভাবে দোয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে, তাই সকলের উদ্দেশ্যে বাড়িতে পরিবারের সাথে ইরানের স্থানীয় সময়ে রাত এগারটায় ‘ইলাইহি আজুমাল বালা’ দোয়াটি পাঠের পরামর্শ প্রদান করা হচ্ছে। পাশাপাশি দোয়া পাঠের পর একবার সূরা ফাতিহা পাঠ করে তা ইমামে যামানার মাতা হজরত নারজিস খাতুনকে হাদিয়া করার পরামর্শও দেয়া হচ্ছে।
আপনাদের সুবিধার্থে আমি আমলটি আরেকবার বলছি ১৪ শাবান তথা ৮ই এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২ টায় (তথা ৯ই এপ্রিল রাত ১২:৩০) একবার দোয়ায়ে ফারাজ পাঠ করতে হবে, অতঃপর একবার সূরা ফাতিহা পাঠ করে ইমামে যামানা (আ. ফা.) এর সম্মানিত মাতা হজরত নারজিস (সা. আ.) এর প্রতি হাদিয়া করতে হবে। এরপর আহলে বাইত (আ.) এর উসিলায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে।
দোয়াটি হল:
اِلهى عَظُمَ الْبَلاءُ، وَ بَرِحَ الْخَفآءُ، وَانْکشَفَ الْغِطآءُ، وَانْقَطَعَ الرَّجآءُ، وَ ضاقَتِ الْأَرْضُ وَ مُنِعَتِ السَّمآءُ، و اَنْتَ الْمُسْتَعانُ وَ اِلَيک الْمُشْتَکى، وَ عَلَيک الْمُعَوَّلُ فِى الشِّدَّةِ وَالرَّخآءِ، اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَ الِ مُحَمَّدٍ، اُولِى الْأَمْرِ الَّذينَ فَرَضْتَ عَلَينا طاعَتَهُمْ، وَ عَرَّفْتَنا بِذلِک مَنْزِلَتَهُمْ، فَفَرِّجْ عَنا بِحَقِّهِمْ، فَرَجاً عاجِلاً قَريباً کلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُ، يا مُحَمَّدُ يا عَلِىُّ يا عَلِىُّ يا مُحَمَّدُ، اِکفِيانى فَاِنَّکما کافِيانِ، وَانْصُرانى فَاِنَّکما ناصِرانِ، يا مَوْلانا يا صاحِبَ الزَّمانِ، الْغَوْثَ الْغَوْثَ الْغَوْثَ، اَدْرِکنى اَدْرِکنى اَدْرِکنى، السَّاعَةَ السَّاعَةَ السَّاعَةَ، الْعَجَلَ الْعَجَلَ الْعَجَلَ، يا اَرْحَمَ الرَّاحِمينَ، بِحَقِّ مُحَمَّدٍ وَ آلِهِ الطَّاهِرينَ.
দোয়ার বাংলা উচ্চারণ:
ইলাহি আযুমাল বালা, ওয়া বারিহাল খাফা, ওয়ান কাশাফাল গিতা, ওয়ান কাতাআর রাজা, ওয়া দ্বাকাতিল আরদু, ওয়া মুনিয়াতিস সামা, ওয়া আন্তাল মুসতাআনু ওয়া ইলাইকাল মুশতাকা, ওয়া আলাইকাল মুয়াও্ওয়ালু ফিশশিদ্দাতি ওয়ার রাখা,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ,
উলিল আমরিল্লাযিনা ফারাদতা আলাইনা তাআতাহুম, ওয়া আররাফতানা বিযালিকা মানজিলাতাহুম, ফাফাররিজ আন্না বিহাক্কিহিম, ফারাজান আজিলান কারিবা, কা লামহিল বাছারি আও হুওয়া আকরাব,
“ইয়া মুহাম্মাদু ইয়া আলী ইয়া আলীয়্যু ইয়া মুহাম্মাদ”,
ইকফিইয়ানি ফাইন্না কুমা কাফিইয়ান, ওয়ান সুরানি ফাইন্না কুমা নাসিরান, ইয়া মাওলানা ইয়া সাহিবায যামান, আল-গাওস আল-গাওস আল-গাওস, আদরিকনি আদরিকনি আদরিকনি, আস-সাআহ আস-সাআহ আস-সাআহ, আল-আজাল আল-আজাল আল-আজাল, ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি মুহাম্মাদ ওয়া আলিহিত তাহিরিন।# 176
৭ এপ্রিল ২০২০ - ০৯:৫৪
News ID: 1023457
বর্তমানে কঠিন সময় পার করছে গোটা বিশ্ব। ভাল নেই বিশ্বের মানুষ কোথাও। বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি, এ বিপদ থেকে উদ্ধারে বরকতময় ১৫ই শাবান রাতে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া পাঠের বিষয়ে বার্তা প্রদান করেছেন।