(ABNA24.com) ব্রিটিশভিত্তিক কথিত মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আরও জানায়, ৩৫ টি সামরিক যানের তুর্কি বহর কাফর লুসিন সীমান্ত পার হয়ে সিরিয়ার ভূখণ্ডে ঢুকেছে। সেখান থেকে বহরটি তুর্কি অবস্থানের দিকে যাত্রা করে।
ইদলিবে মোতায়েন তুর্কি সামরিক ইউনিটের সংখ্যা বৃদ্ধি করল নতুন সেনা বহর। যুদ্ধবিরতি কার্যকর করার হওয়ার পরই ইদলিবে ঢুকেছিল তুর্কি ইউনিটগুলো। ইদলিবে সেনা সংখ্যা নাটকীয় ভাবে বেড়ে প্রায় ৬ হাজারে পৌঁছেছে। এ ছাড়া, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিরিয়ায় ২ ফেব্রুয়ারির পর তুর্কি ১০,৩০০ সেনা মোতায়েন করা হয়।
অবশ্য, এ সব তথ্য স্বতন্ত্র ভাবে যাচাই করা সম্ভব হয় নি। আঙ্কারা বা দামেস্কেও এ সব তথ্য তাৎক্ষণিক নিশ্চিত করে নি।
.............
340