(ABNA24.com) আলমাসিরা টিভি চ্যানেলের ওয়েব সাইট আরও জানিয়েছে, আজ সকালে সৌদি জঙ্গিবিমানগুলো ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মাআরিব এবং আলজুফে বোমা বর্ষণ করেছে। মাআরিবের মাজযার শহরে ২ দফা এবং মাদগাল শহরে ৬ দফা বিমান হামলা চালানো হয়েছে। আল হাজম শহরেও অন্তত ৩ দফা হামলা চালিয়েছে সৌদি জোট। খাব এবং আশ-শায়াফ শহরেও ৪ দফা বোমা হামলা চালিয়েছে সৌদিআরব।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আলমালেকি গত সপ্তায় ইয়েমেনে যুদ্ধবিরতি মেনে নেয়ার দাবি করেছে। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি দাবি করেছে: সৌদি জোট গত এক সপ্তায় অন্তত ২৩০ দফা বিমান হামলা চালিয়েছে এবং তাদের স্থলবাহিনীও ৩২ দফা হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির কোনো লক্ষণই সৌদি জোটের আচরণে নেই বলে তিনি মন্তব্য করেন।
................
340