আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): এমন সময় তিব্বতে এই মহড়া অনুষ্ঠিত হলো যখন চীন এবং ভারতীয় বাহিনীর মধ্যে সম্প্রতি ব্যাপক সংঘর্ষের খবর গণমাধ্যমে প্রচারিত হয়েছে। চীন ও ভারত ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত বহুবার সীমান্ত বিরোধ নিষ্পত্তি নিয়ে বৈঠক করেছে। এখন পর্যন্ত সেইসব আলোচনা চূড়ান্তভাবে সফল হয় নি।
চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত হিসেবে মনে করে এবং ওই অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করলেও নয়াদিল্লি তা মেনে নেয় নি। ওই অঞ্চলের যে নব্বুই হাজার কিলোমিটার এলাকাকে চীন নিজেদের বলে দাবি করে ভারত তাকে নিজেদের অরুণাচল প্রদেশ বলে অভিহিত করে।#