১২ জুন ২০২০ - ১৭:৫৮
ট্রাম্পকে সিয়াটেলের মেয়র: বাঙ্কারে ফিরে যান!

সিয়াটেল শহরের বিক্ষোভ প্রতিহত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় শহরের মেয়র ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন: ‘বাঙ্কারে ফিরে যান’!

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): অবিচার ও বৈষম্যের প্রতিবাদে গণবিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। সন্ত্রাসী ও বর্ণবাদী সরকারের বিরুদ্ধে যে সকল রাজ্যে ব্যাপক বিক্ষোভ চলছে সেগুলোর মধ্যে ওয়াশিংটনের সিয়াটেল শহর অন্যতম। কর্তৃপক্ষ শহরের নিয়ন্ত্রণ হারিয়েছেন ইতিমধ্যে। সিয়াটেলের বিক্ষোভকারীরা সম্প্রতি ওয়াশিংটনের কংগ্রেসের চারপাশের রাস্তাগুলি নিয়ন্ত্রণে নিয়ে পুলিশকে এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য করে। তারা পুলিশশূণ্য ঐ এলাকাকে ‘স্বশাসিত’ বলে ঘোষণা করেছে।

*সিয়াটেলের পতনের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এখুনি যদি আপনারা শহরের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে না পারেন তবে আমি এ কাজ করবো।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী ও যুদ্ধবাজ প্রেসিডেন্ট, বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ কারীদেরকে নৈরাজ্যবাদী বলে অভিহিত করে ওয়াশিংটনের গভর্নর এবং সিয়াটেলের মেয়রকে বিক্ষোভ কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।

গতকাল ১১ জুন (বৃহস্পতিবার) এক টুইটে ট্রাম্প লিখেছিলেন: ‘ওয়াশিংটনের গভর্নর জে ইন্সলি এবং সিয়াটেলের মেয়র জেনি ডারকান এমন উপহাসের পাত্রে পরিণত হয়েছেন যে, আমাদের এ বৃহৎ দেশের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি।

তিনি বলেন: ‘এখুনি নিজেদের শহরকে ফিরিয়ে নিন। আর যদি না পারেন তাহলে আমি নিজেই এ কাজ করবো। এটা খেলা নয়। এই নৈরাজ্যবাদীদের অনতিবিলম্বে রুখতে হবে, যতদ্রুত সম্ভব পদক্ষেপ নিন’।

* ট্রাম্পকে ওয়াশিংট ও সিয়াটেলের কর্মকর্তাদের উপহাস

এদিকে, আমেরিকার সন্ত্রাসী প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছেন ওয়াশিংটনের গভর্নর ও সিয়াটেলের মেয়র। তারা যুক্তরাষ্ট্রের জনগণের বিক্ষোভের বিপরীতে ট্রাম্পের প্রতিক্রিয়ার উপহাস করেছেন।

*ট্রাম্পের জবাবে সিয়াটেলের মেয়র: বাঙ্কারে ফিরে যান!

সিয়াটেলের মেয়র গত বুধবার (১০ জুন) ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে জনগণের বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে ট্রাম্পের উদ্দেশ্যে বলেন: ‘বাঙ্কারে ফিরে যান’। এ মন্তব্যের মাধ্যমে, জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে গণবিক্ষোভ শুরু হওয়ার প্রথম দিকে সপরিবারে ট্রাম্পকে হোয়াইট হাউসের আন্ডার গ্রাউন্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন সিয়াটেলের মেয়র। ট্রাম্পের বাঙ্কারে আশ্রয় নেয়ার সংবাদ প্রকাশ হওয়ার পর তিনি তা নিশ্চিত করেন এবং বলেন পরিদর্শনের জন্য তিনি সেখানে গিয়েছিলেন।

সিয়াটেলের প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে বলেন: সিয়াটেলে হামলার হুমকি আমাদের কাম্য নয়। এ পদক্ষেপ অবৈধ ও অগ্রহণযোগ্য। এ নাগাদ সিয়াটেল শহরের সকল বিক্ষোভ শান্তিপূর্ণই ছিল। মেয়র জেনি ডারকান বলেন, বিক্ষোভকারীদের অধিকাংশই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প কখনো বুঝতে পারবেন না যে, স্থানীয় বাসিন্দাদের বুঝতে পারা ও তাদের কথা শোনা কোনো দুর্বলতা নয় বরং তা শক্তি । জেনি, ‘ব্লাক লাইভস ম্যাটার’ হ্যাশট্যাগের প্রতি সমর্থন জানিয়ে তা শেয়ার করেছেন।

ওয়াশিংটনের গভর্নরও এক টুইটে লিখেছেন: লোকটি দেশ পরিচালনায় পরিপূর্ণরূপে অক্ষম, তার উচিত ওয়াশিংটন রাজ্যের অভ্যন্তরিন বিষয় হতে নিজেকে দূরে রাখা।

*ট্রাম্পের হুমকির জবাবে ওয়াশিংটনের গভর্নর: আপনি দেশ পরিচালনায় অক্ষম!

ওয়াশিংটনের গভর্নর জে ইন্সলিও জেনি ডারকানের সাথে সূর মিলিয়ে বলেছেন: ‘যে দেশ পরিচালনায় অক্ষম, তার উচিত ওয়াশিংটন রাজ্যের সাথে সম্পৃক্ত বিষয়াদি থেকে নিজেকে দূরে রাখা।

উল্লেখ্য, গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে (৪৬) গলায় হাটু চেপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পুলিশ। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গণবিক্ষোভ শুরু হয়। জনগণ শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশগ্রহণ করলেও পুলিশি হস্তক্ষেপে বিভিন্ন শহরে সহিংস রূপ নেয়। এ নাগাদ হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ এবং বিক্ষোভকারীদের উপর চালানো হামলায় উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়েছে।#176