আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শিরনাক প্রদেশের গভর্নরের দপ্তর থেকে বলা হয়েছে, জ্বালানি তেল বহনকারী একটি লরিকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। মরদেহগুলো হাসপাতালে রাখা হয়েছে। এরইমধ্যে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
এ বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত সে বিষয়ে গর্ভনরের দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে কোনো কোনো সূত্র বলছে, তুরস্কে তৎপর কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকে এ বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে।
ইরাকে কুর্দি অধ্যুষিত অঞ্চলে তুর্কি বিমান হামলার কয়েক দিন পরই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো। তুরস্কের নিষিদ্ধ ঘোষিত পিকেকে’র গেরিলারা ইরাকের বিভিন্ন এলাকায় ঘাঁটি নির্মাণ করে তৎপরতা চালাচ্ছে বলে আঙ্কারা অভিযোগ করে থাকে।#
342/