আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গতকাল শনিবার (২০ জুন) বার্তা সংস্থা সিবিএস জানিয়েছে, জর্জ ফ্লয়েড (৪৬) হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ৪ অফিসারের একজন ‘জে এ্যালেক্সান্ডার কুয়েঙ্গ’ (J. Alexander Kueng)। কৃষ্ণাঙ্গ ঐ নাগরিককে হত্যার ঘটনায় জে. এ্যালেক্সান্ডারকে আটক এবং তার বিরুদ্ধে মামলা হয়। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটের দিকে তিনি জামানতের নির্ধারিত ৭ লক্ষ ৫০ হাজার ডলার জরিমানা পরিশোধ করে মিনেসোটার পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত কারাগার থেকে জামিন পেয়েছেন।
এর পূর্বে, ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অভিযুক্ত অপর পুলিশ অফিসার ‘টমাস লিন’ও জামিনে মুক্তি পায়।
প্রসঙ্গত, গত ২৫ মে মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড (৪৬) কে আটক করে মিনেসোটা পুলিশ এ সময় ফ্লয়েডের গলার উপর হাটু চেপে বসে থাকে মিনেসোটা পুলিশের অফিসার ডেরেক চাওভিন। ‘আমি নিশ্বাস নিতে পারছি না’, ‘আমি নিশ্বাস নিতে পারছি না’ বলে ফ্লয়েড বারবার আকুতি করলেও শ্বেতাঙ্গ ঐ পুলিশ কর্মকর্তা তার গলার উপর থেকে হাটু সরায়নি। ফলে নিঃশ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মারা যান ফ্লয়েড। নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মিনেসোটাসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে বর্ণবৈষম্য ও কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বছরের পর বছর ধরে চালানো অত্যাচারের প্রতিবাদে জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে।#176