আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩১ হাজার ১৮৯ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (মঙ্গলবার) এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৪ জন। এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ১৮ হাজার ৮০০ জনে পৌঁছেছে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৪৫ জন।
এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন সাত লাখ ৪০ হাজারের বেশি মানুষ। এছাড়া,আক্রান্তের সংখ্যা দুই কোটি দুই লাখ ৮০ হাজার।
মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#
342/