২৬ সেপ্টেম্বর ২০২০ - ০৮:৪৩
ইরানে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০৭ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২৫ হাজার ২২২ জনে পৌঁছেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৬৩ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (শুক্রবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিন লাখ ৬৯ হাজার ৮৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৩৯ হাজার ৮৮২ জন।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত নয় লাখ ৮৮ হাজার ব্যক্তি। এছাড়া, আক্রান্তের সংখ্যা তিন কোটি ২০ লাখের বেশি।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

342/