আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফিলিপাইনের দক্ষিনাঞ্চলীয় প্রদেশ ‘জোলো’র অন্তর্বর্তী ‘সোলো’ দ্বীপে নিজেকে বিস্ফোরিত করার আগেই আত্মঘাতী ঐ নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আত্মঘাতী নারী ইন্দোনেশিয়ার নাগরিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ২ মাস আগে চালানো আত্মঘাতী হামলার পর দ্বিতীয়বারের মত এ হামলার চেষ্টা চালানো হল। ২ মাসের আগের ঐ আত্মঘাতী হামলায় ২ জন নারী জড়িত ছিল এবং হামলায় ১৫ ব্যক্তি নিহত হয়।
প্রসঙ্গত, ফিলিপাইনের দক্ষিন অঞ্চলে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ‘আবু সিয়াফ’ এ সকল হামলার সাথে জড়িত বলে মনে করে দেশটির সরকার। ফিলিপাইনের দক্ষিন অঞ্চলের বিভিন্ন এলাকা তাকফিরি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, এ অঞ্চলের ‘মারাভি’ শহরটি প্রায় এক বছরের অধিক সময় সন্ত্রাসীদের দখলে ছিল।#176