আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জেরাল ডারমানো ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী চলতি বছরের শুরু থেকে এ নাগাদ ৭৩টি মসজিদ, প্রাইভেট স্কুল ও ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কথা জানিয়েছেন। সন্ত্রাসবাদের মোকাবেলার বাহানায় ফ্রান্স সরকারের এ নির্দেশ জারী করেছে বলে তিনি জানান।
‘বিশ্বের প্রতিটি স্থানে ইসলাম বিপর্যয়ের মুখে’ শীর্ষক ফ্রান্সের প্রেসিডেন্ট ‘ইমানুয়েল ম্যাক্রনে’র বক্তব্য প্রকাশিত হওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য প্রকাশিত হল।
ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন: গতমাসে হেরল্ট এলাকায় একটি মসজিদ ও একটি প্রাইভেট স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। একইভাবে অপর কয়েকটি এলাকায় ১টি সংস্থা ও ৯টি ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়া হয়েছে।
এ সময় উগ্রতাবাদের কারণে ২৩১ জন বিদেশীকে বহিস্কারের বিষয়ে প্যারিসের সিদ্ধান্তের কথা জানান তিনি।#176