২৩ অক্টোবর ২০২০ - ১০:১২
আর্মেনিয়ার দখল থেকে মুক্ত হল ২২টি গ্রাম

আজারবাইজানের প্রেসিডেন্ট নিজের টুইটার পেইজে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ার দখলে থাকা ২২টি গ্রাম মুক্ত করার তথ্য নিশ্চিত করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজারবাইজানের প্রেসিডেন্ট ‘ইলহাম আলিয়েভ’ এক টুইটে কারাবাখ অঞ্চলের ‘জিবরাইল’, ‘ফুজুলি’ ও ‘যাঙ্গিলান’ জেলার ২২টি গ্রাম আর্মেনীয় সেনাদের হাত থেকে মুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

কারাবাখে আজারবাইজানের অন্তর্ভুক্ত এ ২২টি গ্রাম ২৭ বছর আগে আর্মেনীয় সেনারা দখল করে নেয়।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর (শুক্রবার) মস্কোয় অনুষ্ঠিত আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার আলোচনার পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু সংঘর্ষস্থল কারাবাখে বেশ কয়েকদিন ধরে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে।#176