২১ জানুয়ারি ২০২১ - ১৭:০১
বাগদাদে ২ বিস্ফোরণে ১০১ জন হতাহত

জো বাইডেনের শপথের অনুষ্ঠান শেষ না হতেই ২ বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে বাগদাদ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাগদাদের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘আত-তাইরান’ স্কয়ারসহ ২ স্থানে ২ বিস্ফোরণের ঘটনায় শতাধিক ব্যক্তি হতাহত হয়েছে। আত্মঘাতী এ হামলায় অন্তত ২৮ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বাগদাদের প্রাণকেন্দ্রে ‘আত-তাইরান’ স্কয়্যার ও শহরের বাবুশ শারকি (ইস্ট গেইট) এলাকায় ২টি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে, বাগদাদের অপারেশন্স কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে যে, বাগদাদের আত-তাইরান স্কয়ারে আত্মঘাতী এক বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে। বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বলা হচ্ছে যে, সন্ত্রাসীরা তাদের শরীরে থাকা বিস্ফোরক বেল্ট সাধারণ পথচারীদের মাঝে বিস্ফোরণ ঘটিয়েছে।

ইতিপূর্বে এ ধরনের হামলার দায় দায়েশ (আইএসআইএস) স্বীকার করলেও এখনও পর্যন্ত আজকের হামলার দায় কোন দলই স্বীকার করেনি।#176