আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ‘ইয়াহিয়া সুরাই’ সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে সফল হামলার তথ্য দিয়েছেন। এ হামলায় ‘সামাদ ৩’ ও ‘কাসেফ ২ কে’ মডেলের দু’টি ড্রোন ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন: ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অবৈধ আগ্রাসন ও অবরোধের স্বাভাবিক জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।
ব্রিগেডিয়ার ইয়াহিয়া সুরাই বলেন: সৌদি আরব যে সকল স্থাপনা ও বিমানবন্দরগুলোকে তাদের সামরিক লক্ষ্যে পৌঁছুতে ব্যবহার করে থাকে আমরা সে সকল এলাকা থেকে দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ জনগণের প্রতি আবারও আহবান জানাচ্ছি।
প্রসঙ্গত, বিগত ১ সপ্তাহে এ নিয়ে বেশ কয়েকবার ইয়েমেনি ড্রোন হামলার শিকার হল আবহা আন্তর্জাতিক বিমানবন্দর।#176