আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রসিদ্ধ অভিমত অনুসারে ২৫শে রজব মহানবি (স.) এর আহলে বাইতের (আ.) সপ্তম ইমাম হজরত মুসা ইবনে জাফার (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী। পবিত্র এ দিবস উপলক্ষে আহলে বাইত (আ.) এর অনুসারী ও ভক্তদের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
ইমাম মূসা আল-কাযিম (আ.) থেকে বর্ণিত ৫টি অমীয় বাণীঃ
ইমাম মূসা ইবনে জাফার আল-কাযিম (আ.) থেকে বর্ণিতঃ
১. ‘যে দোয়াটি কবুল হওয়ার ব্যাপারে সর্বাধিক প্রত্যাশা করা যায়, তা হল দ্বীনি ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা।’
২. ‘সে ব্যক্তি আমাদের থেকে নয়, যে প্রতিদিন নিজের (আমলের) হিসাব করে না; অতএব, (হিসাবের পর) যদি সে সৎকর্ম করে থাকে তাহলে মহান আল্লাহর কাছে (তা আঞ্জামের জন্য) অধিক (তৌফিক) প্রার্থনা করবে। আর যদি মন্দ ও (আল্লাহর) অপছন্দনীয় কাজ করে থাকে তবে মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে এবং তাঁর (আল্লাহর) প্রতি তওবা করবে’।
৩. মহান আল্লাহর আনুগত্যে ধৈর্যধারণ কর এবং মহান আল্লাহর অবাধ্যতায় ধৈর্যধারণ কর। কেননা দুনিয়া হচ্ছে কিছু সময়ের জন্য। যে সময় অতিক্রান্ত হয়েছে তাতে না আনন্দ রয়েছে আর না দুঃখ। আর যা কিছু এখনো আসে নি তা সম্পর্কে তুমি অবগত নও। অতএব, যে সময়ে তুমি অবস্থান করছো তাতে ধৈর্যধারণ কর...’।
৪. ‘যখনই মানুষ নবাবিষ্কৃত কোন গুনাহে লিপ্ত হয়, তখন মহান আল্লাহ্ তাদেরকে নতুন বালা’য় (পরীক্ষা/মুসিবাত) নিমজ্জিত করেন যা সম্পর্কে আগে তারা কখনও ভাবে নি’।
৫. ‘অহংকারকে পরিহার কর, কেননা যার অন্তরে শষ্যদানা পরিমাণে অহংকার থাকবে সে বেহেশতে প্রবেশ করবে না’।#176