আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :তিনি আরও বলেছেন, বাণিজ্যিক জাহাজটি ইরান থেকে ইউরোপে যাচ্ছিল।
গিয়াসিয়ান বলেন, বিস্ফোরক বস্তুটি জাহাজটিতে আঘাত করার পরে সেখানে আগুন ধরে যায়, তবে তা বড় আকারে ছিল না। এরপর জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের সময়োপযোগী পদক্ষেপ ও প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এর ফলে জাহাজের কেউ হতাহত হয়নি।
ইরানের শিপিং কোম্পানির এই মুখপাত্র আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও তা মেরামতের পর ইরানি জাহাজটি আবারও ইউরোপের পথে রওনা হবে।
তিনি বলেন, এ ধরণের সন্ত্রাসী তৎপরতা জলদস্যুতার শামিল এবং তা বাণিজ্যিক পরিবহণ সুরক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
এ কারণে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।#
342/