আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নিকোলাস কাপুইসের তলবের কথা নিশ্চিত করেছে।
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাং এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বলেন, ব্রসেলসকে তার মারাত্মক ভুল বুঝতে হবে এবং এই ধরনের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় তার ব্যবস্থা নিতে হবে। অন্যথায় চীনের সঙ্গে সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আলাদা একটি বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র হুয়া চুনইং বলেন, ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেইজিং নিষেধাজ্ঞা আরোপ করবে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মারাত্মকভাবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এছাড়া তারা জঘন্যভাবে মিথ্যাচার ও ভুল তথ্য প্রচার করছে।
হুয়া চুনইং বলেন, ইউরোপীয় ইউনিয়ন তার ভুল সংশোধন না করলে চীনও তাদের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে।#
342/