আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (মঙ্গলভার) শেষবেলায় জানান, তাদের সেনারা ও হুথি যোদ্ধারা সৌদি আরবের খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমানঘাঁটির কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জেনারেল সারিয়ির বরাত দিয়ে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, অভ্যন্তরীণভাবে তৈরি দুটি কাসেফ-টু কে কম্ব্যাট ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়।
জেনারেল সারিয়ি জানান, নিখুঁতভাবে ড্রোনগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করে। গতমাসেও ইয়েমেনের বিমান বাহিনী সৌদি আরবের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও কিং খালিদ বিমানবন্দর নিয়মিতভাবে হুথি সমর্থিত সেনাদের হামলার শিকার হয়ে আসছে।#
342/