আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের বিরুদ্ধে আরো বিস্তৃত হামলা চালাতে সক্ষম যা রিয়াদের জন্য দুর্ভোগের কারণ হবে। তারা বলছেন, ইয়েমেনের সামরিক বাহিনী যদি হামলা বিস্তৃত করে তাহলে তা সৌদি আরবের অর্থনীতির জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে।
এর আগে ইয়েমেনিরা সৌদি অর্থনীতির প্রাণশক্তি আরামকো তেলস্থাপনার ওপর কয়েক দফা হামলা চালিয়েছে যাতে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে।
ইয়েমেনের পক্ষ থেকে হামলা জোরদার করার প্রেক্ষাপটে সৌদি আরব আলোচনার কথা বলছে এবং ইয়েমেনি সেনাদের হামলা থামানোর আহ্বান জানিয়েছে। তবে গত ছয় বছর ধরে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনে ওপর যে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে তা প্রত্যাহার করতে রাজি নয়। এই অবস্থায় হুথি যোদ্ধারা এবং ইয়েমেনি সামরিক বাহিনী সৌদি আরবের ওপর হামলা জোরদার করা ছাড়া বিকল্প দেখছে না।#
342/