১৪ এপ্রিল ২০২১ - ১২:০২
ইসরাইলি জাহাজে হামলা

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরাইল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে, আরব আমিরাতের ফুজায়রার কাছে জাহাজটি হামলার শিকার হয়। কোনো কোনো গণমাধ্যম হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে ইসরাইল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করে নি।

গত ফেব্রুয়ারি মাসে ইসরাইলের আরেকটি জাহাজে এই এলাকায় হামলা চালানো হয়। এসব ঘটনায় ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তারা উ্দ্বিগ্ন হয়ে পড়েছেন।#

342/