আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরের এ জামাতের ইমামতি করেন ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে নিযুক্ত সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম মোস্তফা রোস্তামি। তিনি নামাজের খুতবায় মুসলিম উম্মাহকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।
একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিরোধ সংগ্রামীদের পাল্টা আঘাত হানার ভূয়সী প্রশংসা করেন।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তর থেকে বুধবার রাতে ঘোষণা করা হয়, দেশের বিভিন্ন স্থানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাজেই আজ (বৃহস্পতিবার) ইরানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।#
342/