আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ৫ দিনে গাজায় চালানো ইসরাইলি অভিযানে শহীদ হয়েছেন ১২৬ জন, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এ তথ্য প্রকাশ করেছে। শহীদদের মাঝে ৩১ শিশু এবং ২০ জন নারীও রয়েছে, অভিযানে আহত হয়েছেন অন্তত ৯৫০ জন। তথ্য ফার্স নিউজের।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গতকাল (শুক্রবার, ১৪ মে) গাজায় পরিচালিত ইসরাইলি সেনাদের অভিযানে কুদস ও পশ্চিম তীরে ২৬ জন ফিলিস্তিনী শহীদ এবং ৬০০ এর অধিক লোক আহত হয়েছেন।
প্রসঙ্গত, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ও জায়নবাদী সেনাদের মধ্যকার সংঘর্ষ গত সোমবার তেল আবিবের উদ্দেশ্যে প্রতিরোধ আন্দোলনের কুদস ও মসজিদুল আকসাতে হামলা বন্ধের বিষয়ে বেধে দেওয়া সময়সীমা পার হওয়ার পর শুরু হয়।
জায়নবাদী ইসরাইল কর্তৃক স্থল অভিযানের হুমকির প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা ‘সারায়া আল-কুদস’-এর মুখপাত্র ‘আবু হামজা’ জানিয়েছেন, স্থল যুদ্ধ প্রতিরোধ আন্দোলনের বিজয়ের সংক্ষিপ্ততম পথ। এ যুদ্ধে জায়নবাদী সৈন্যদের সামনে নিহত অথবা বন্দী হওয়া ছাড়া অন্য কোন পথ খোলা থাকবে না।#176