আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার (১৫ জুন) আরও এক শিয়া কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য দিয়েছে। তারুত এলাকার বাসিন্দা ‘মুস্তাফা বিন হাশিম বিন ঈসা আলে দারউইশ’-এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ২০১৫ সাল থেকে ঐ যুবককে কারারুদ্ধ করে রাখা হয়েছিল।
অফিসিয়াল ঐ বিবৃতি দাবী করা হয়েছে যে, মৃত্যুদণ্ড প্রাপ্ত ঐ যুবকের বিরুদ্ধে ১৩টি অভিযোগ আনা হয়েছে! কাতিফের বিক্ষোভে অংশগ্রহণ হল আনীত অভিযোগ গুলোর একটি।
ওয়ালি আমরের (!) বিরুদ্ধে বিদ্রোহ, ডাকাতি, অবৈধ দল গঠন, কাতিফের নিরাপত্তা কেন্দ্র ও নিরাপত্তা টহল টিমের উপর গুলি বর্ষণ ইত্যাদি অভিযোগ ঐ শিয়া কিশোরের বিরুদ্ধে আনা হয়েছে।
বিশ্বস্ত এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, অসহনীয় নিপীড়িন ও যৌন নির্যাতনের মুখে তার বিরুদ্ধে উদ্ভট ও বানোয়অট এ সব অভিযোগের নিচে সই করেছে মুস্তাফা বিন হাশিম বিন ঈসা আলে দারউইশ।
প্রসঙ্গত, কিছু দিন আগেও মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংস্থা হতভাগ্য ঐ কিশোরের মৃত্যুদণ্ডের রায় বাতিল করার দাবী জানিয়েছিল।#176