আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের পরিবহন মন্ত্রী ‘ইমরান আল-মারানি’ জানিয়েছেন: আগ্রাসীদের কর্তৃক সানআ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়ায় ৮০ হাজার রোগীর মৃত্যু হয়েছে এবং এখনও কয়েক লাখ রোগী চিকিৎসার জন্য বিদেশ সফরের অপেক্ষায় রয়েছে। এ অবরোধে ইয়েমেনের বিমান খাতে প্রায় ৬ বিলিয়ন ডলার, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্থল পরিবহন খাতে প্রায় ২০৮ মিলিয়ন ডলার, বন্দর ও নৌ পথে ২ বিলিয়ন ১৬০ মিলিয়ন ডলার এবং রাজস্ব খাতে ১২ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
যাতায়াতের অনুমতি থাকা সত্ত্বেও ইয়েমেনের জালানীবাহী জাহাজগুলোতে ডাকাতি অব্যাহত রেখেছে আগ্রাসীরা। এতে ইয়েমেনের প্রতিটি জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে যা স্বয়ং গতহত্যার মত অপরাধের সমতুল্য।
তিনি বলেন: বর্তমানে ৪ লক্ষ ৫০ হাজারেরও বেশী রোগীর উন্নত চিকিৎসার জন্য বিদেশ সফর প্রয়োজন। এছাড়া অবরোধ বহাল রাখা এবং ঔষধ আমদানীতে বাধা প্রদানের কারণে দেশের লক্ষ লক্ষ শিশু গণমৃত্যুর মুখোমুখি।#176