আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হামাসের রাজনৈতিক কার্যালয় প্রধান ও তার সাথে সফররত হামাস কর্মকর্তারা লেবাননের হিজবুল্লাহ মুভমেন্টের প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সাথে সাক্ষাত এবং মধ্যপ্রাচ্যে চলমান বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেছেন।
সাক্ষাতে জায়নবাদীদের সাথে হামাসের সাম্প্রতিক যুদ্ধ, এতে বিজয় এবং চূড়ান্ত বিজয়ের ভিত স্থাপনে প্রতিরোধ আন্দোলনের সর্বাত্মক প্রচেষ্টার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইসমাইল হানিয়ে এতে হিজবুল্লাহ ও হামাসের মধ্যকার গভীর সম্পর্ক এবং ভবিষ্যতে ফলাফল নির্ধারনী যুদ্ধে প্রতিরোধ আন্দোলন অক্ষে হিজবুল্লাহর ভূমিকা ও অবস্থানের বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, ইসমাইল হানিয়া ও তার সাথে সফররত হামাসের কর্মকর্তারা গত পরশু (সোমবার, ২৮ জুন) এক অফিসিয়াল সফরে লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেছেন।#176