৮ জুলাই ২০২১ - ১০:৩৮
রুশ বিমানটির ২৮ আরোহীর সবাই নিহত; ইরানের শোক

রাশিয়ার বিধ্বস্ত যাত্রীবাহী বিমানটির ২৮ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপদ্বীপে বিমানটি বিধ্বস্ত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : যাত্রীবাহী এন-২৬ উড়োজাহাজটি কামচাতকার প্রধান শহর পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে উপকূলীয় শহর পালানাতে যাচ্ছিল। উড়োজাহাজটির ২৮ আরোহীর মধ্যে ২২ জন সাধারণ যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। নিহতদের মধ্যে পালানার মেয়র অলভা মোখিরেভাও রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা তাস।  

রাশিয়ার বিমান চলাচলবিষয়ক সংস্থা জানিয়েছে,বিমানের ধ্বংসাবশেষ বিমানবন্দরের রানওয়ে থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে সাগর উপকূলে পাওয়া গেছে।

বিমান বিধ্বস্ত ও এর আরোহী নিহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, রাশিয়ার সরকার ও জনগণ বিশেষকরে নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে তেহরান। #

342/