২৪ জুলাই ২০২১ - ০২:০৪
ইরাকে দায়েশের শীর্ষ সন্ত্রাসী আটক

বাগদাদের দক্ষিণাঞ্চল থেকে দায়েশের এক শীর্ষ কমান্ডারকে আটক করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাগদাদের দক্ষিণাঞ্চল থেকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের (আইসিস) এক শীর্ষ নেতাকে আটকের তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম।

এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে, বাগদাদের দক্ষিণাঞ্চলীয় ‘আল-মাহমুদি অঞ্চলের অন্তর্ভুক্ত ‘আয-যাইদান’ এলাকা থেকে ঐ শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়।

পদাতিক বাহিনীর ৫৫ নং ইউনিটের গোয়েন্দা বিভাগ এবং হাশদাশ শাবি (পপুলার মোবিলাইজেশন ফোর্স)-এর নিরাপত্তা বিভাগের সহযোগিতায় ঐ সন্ত্রাসীকে আটকের অভিযান পরিচালনা করে ইরাক সেনা বাহিনীর ১৭ নং ব্যাটেলিয়নের গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারকৃত ঐ শীর্ষ সন্ত্রাসী দক্ষিণ বাগদাদ এলাকায় দায়েশের গভর্নর হিসেবে তৎপর ছিল।

এদিকে, ইরাকের উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহরে দায়েশ বিরোধী বৃহৎ অভিযান শুরুর তথ্য নিশ্চিত করেছেন ইরাকের সশস্ত্র বাহিনীর হেড কোয়ার্টারের মুখপাত্র।

ইয়াহিয়া রাসুলের ভাষ্যানুযায়ী, নেইনাভা প্রদেশে পরিচালিত ইরাক সেনাবাহিনীর বিভিন্ন অভিযানে এ নাগাদ ১২ জন দায়েশ সন্ত্রাসী চিহ্নিত ও তাদেরকে আটক করা হয়েছে।#176