২৪ জুলাই ২০২১ - ০২:৫৮
এরবিলে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকে অবস্থিত ‘আল-হারির’ মার্কিন ঘাঁটি ড্রোন হামলার শিকার হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে অবস্থিত ‘আল-হারির’ ঘাঁটিতে আবারও ড্রোন হামলা চালানো হয়েছে। ‘লিওয়াউস সায়েরিন’ মডেলের আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ঐ হামলা চালানো হয়।

লেওয়াউস সায়েরিন গ্রুপের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে: ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে অবস্থিত ‘আল-হারির’ মার্কিন ঘাঁটির উপর ঐ হামলার দায় স্বীকার করছি, যে ঘাঁটিতে দখলদার ও ভিতু মার্কিন বাহিনী, তাদের গোয়েন্দারা এবং তাদের ভাড়াটেরা আশ্রয় নিয়েছে।

শুক্রবার রাত ২টায় চালানো ঐ সশস্ত্র ড্রোন হামলায় বেশ কিছু মার্কিন সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেলেও ক্ষয়-ক্ষতির পরিমাণের বিষয়ে কোন তথ্য পাওয়া যায় নি এবং মার্কিন বাহিনীও এ হামলার বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখায় নি।

প্রসঙ্গত, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে অবস্থিত মার্কিন ঐ ঘাঁটি এর আগেও ইরাকের প্রতিরোধ আন্দোলনের রকেট ও ড্রোন হামলার শিকার হয়েছিল।#176