আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ওমান সাগরের উপকূলে ইসরাইলের মালিকানাধীন একটি তেল ট্যাংকারে অজ্ঞাত হামলার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইরানের ওপর হামলার হুমকি দিলেন। ট্যাংকারে হামলার জন্য ইসরাইল, ব্রিটেন, আমেরিকা এবং রোমানিয়া ইরানকে দায়ী করেছে। ইরান এ অভিযোগ সরাসরি নাকচ করেছে। ট্যাংকারে হামলার ঘটনায় ব্রিটেন এবং রোমানিয়ার দুই ক্রু নিহত হয়।
ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যমের পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) বেনি গান্তজকে জিজ্ঞেস করা হয়- ইরানের বিরুদ্ধে হামলার জন্য ইসরাইল প্রস্তুত কিনা। জবাবে তিনি বলেন "হ্যাঁ"।
342/