আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : জেনারেল আভিভ ‘ওয়াল্লা’ নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করা হয়েছে। এজন্যই ইসরাইলের প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছে এবং এ নিয়ে সম্প্রতি ইসরাইলের রাজনীতিবিদরা একমত হয়েছেন।
তিনি বলেন, “এটি একটি খুবই জটিল কাজ, অনেক বেশি গোয়েন্দা তৎপরতা প্রয়োজন, অভিযান চালানোর সক্ষমতা বাড়াতে হবে, অনেক বেশি অস্ত্র প্রয়োজন হবে। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।”
পুরো মধ্যপ্রাচ্যে ইরানের মিত্রদের পরীক্ষা-নিরীক্ষা করার মধ্যদিয়ে এই প্রচেষ্টা চলছে। তিনি আরো বলেন, “হামলার মূল লক্ষ্য হবে- মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়ায় ইরানের উপস্থিতি কমানো। তবে এই অভিযান পুরো মধ্যপ্রাচ্যে চলবে; অভিযান চলবে হামাসের বিরুদ্ধে, চলবে হিজবুল্লাহর বিরুদ্ধে।”#
342/