আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইহুদিবাদী সামরিক বাহিনী দাবি করেছে, গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে রকেট হামলা চালানোর পর আজ (শনিবার) দিনের প্রথম দিকে গাজার কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো পরিষ্কার নয়।
ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে গাজা থেকে আসা রকেট ভূপাতিত করা হয়। তবে আশকালন শহরের অধিকবাসীরা জানিয়েছে, তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছে।
এর আগের ফিলিস্তিনের গণমাধ্যম খবর দিয়েছিল যে, গাজা থেকে ইসরাইল লক্ষ্য করে দশটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।#
342/