আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আমেরিকা যখন ২০০১ সালের ওই হামলার ২০তম বার্ষিকী পালন করার প্রস্তুতি চূড়ান্ত করেছে তখন এই দাবির মুখে পড়েছে দেশটির সরকার।
এরইমধ্যে গত ৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের বিচার মন্ত্রণালয় এবং অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে ১১ সেপ্টেম্বরের হামলার গোপন তথ্য প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। ২০০১ সালের কথিত সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার মার্কিন নাগরিক নিহত হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্টের এ নির্দেশের পর কতগুলো নতুন তথ্য প্রকাশ করা হবে তা পরিষ্কার নয়। জাতীয় নিরাপত্তার বিষয়ে উদ্বেগ জানিয়ে আমেরিকার প্রাইভেসি আইনের অধীনে মার্কিন গোয়েন্দারা এখনো গুরুত্বপূর্ণ তথ্য আটকে রাখতে পারে।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই গোপন তথ্য ও দলিলপত্র রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কী ধরনের দায়িত্ব পালন করেছে সে বিষয়েও তদন্ত দাবি করেছে ভিক্টিম পরিবারগুলো।
টেরি স্ট্রাডা নামে ভিক্টিম পরিবারের এক সদস্যা বলেন, “ভিক্টিম পরিবারগুলোকে অবশ্যই প্রকৃত সত্য জানতে হবে যে, কারা আমাদের প্রিয়জনদের হত্যার জন্য দায়ী। আমেরিকার জনগণ এ সত্য জানার অধিকার রাখে।” ১১ সেপ্টেম্বরের হামলায় টেরি স্ট্রাডার স্বামী মারা গিয়েছিলেন।#
342/