আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত সিরিয়া ইস্যুতে ইরানের সঙ্গে তার দেশের দ্বন্দ্বের কথা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “সিরিয়ায় ইরান ও রাশিয়ার মধ্যে কিছু সময়ের জন্য দ্বন্দ্বের কথা শোনা গেছে। শত্রুপক্ষ এটি প্রচার করেছে যারা সিরিয়ায় ইরান ও রাশিয়ার মধ্যে মতভেদ দেখতে আগ্রহী। আমি ব্যক্তিগতভাবে ইরান ও রাশিয়ার মধ্যে এমন কোনো দ্বন্দ্বের কথা জানি না।”
রুশ কূটনীতিক জোর দিয়ে বলেন, সিরিয়ায় অভিন্ন কারণে ইরান ও রাশিয়া পরস্পরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে। রাশিয়ার মতো ইরানও দামেস্ক সরকারের আমন্ত্রণে বৈধভাবে সিরিয়ায় উপস্থিত রয়েছে। গত কয়েক বছর ধরে সিরিয়ায় যে গুরুতর সংকট চলে আসছে তা নিরসনে তেহরান ও মস্কো দামেস্ক সরকারকে সাহায্য করছে। এসব বিষয়ে দু দেশের মধ্যে উচ্চ পর্যায়সহ সব পর্যায়ে লাগাতার যোগাযোগ রয়েছে। এতে চমৎকার সব ফলাফল আসছে বলে মনস্তব্য করেন আলেুকজান্ডার ইয়েফিমভ।#
342/