আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : শুক্রবার তিনি আদালতে একটি আবেদন করেন যাতে তিনি টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ইনজাংশন জারির অনুরোধ করেছেন।
গত জানুয়ারি মাসে সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের একাউন্ট নিষিদ্ধ করেছিল। গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের প্রাণঘাতী হামলার পর ওই হামলার প্রশংসা করে টুইটারে পোস্ট দিয়েছিলেন সাবেক এ প্রেসিডেন্ট। টুইটার বিষয়টিকে তাদের অনুসৃত নীতির মারাত্মক লঙ্ঘন বলে বিবেচনা করেছিল।
ক্যাপিটল হিলের হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছিল। ট্রাম্পের সে সময়কার ভুমিকায় ফেইসবুকও তার একাউন্ট স্থগিত করে।#
342/