আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গতকাল (রোববার) সন্ধ্যায় রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি মা’রিব ও সাবওয়া প্রদেশে চালানো অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বিশাল এই অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে।
জেনারেল সারিয়ি জানান, সাবওয়া ও মা’রিব প্রদেশের তিনটি এলাকার মুক্ত হওয়া অঞ্চলের আয়তন ৩,২০০ বর্গ কিলোমিটার। এই অভিযানে শত শত সৌদি ভাড়াটে সন্ত্রাসী হতাহত ও আটক হয়েছে। এর মধ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও এবং আল-কায়েদার বহু সন্ত্রাসী রয়েছে।
মা’রিব প্রদেশে কয়েক মাস ধরে অভিযান চালাচ্ছে ইয়েমেনের সামরিক বাহিনী। এরইমধ্যে প্রদেশটির বেশিরভাগ এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে তারা।#
342/