আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনের কয়েকটি সূত্র গতকাল (শুক্রবার) জানিয়েছে, কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ নাজা অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণের আগে সৌদি সমর্থিত সন্ত্রাসীদের সঙ্গে সামরিক বাহিনীর প্রচণ্ড সংঘর্ষ হয়। এসব সন্ত্রাসী পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদীর অনুগত।
এছাড়া, ইয়েমেনের সামরিক বাহিনী জাবাল মুরাদ এলাকা অবরোধ করেছে। এলাকাটি মুক্ত করার জন্য তারা অভিযান চালাতে চায় এবং এজন্য উপজাতি নেতাদের সঙ্গে আলোচনা চলছে।
লড়াইয়ে পরাজয়ের জন্য সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদ মানসুর হাদীর অনুগত বাহিনীর উদাসীনতাকে দায়ী করেছে।#
342/