আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : হিব্রু ভাষার ‘ইসরাইল হাইয়ুম’ নামের পত্রিকাটি বলেছে, পরিস্থিতির পরিবর্তন করতে হলে ইসরাইলকে বহু পথ পাড়ি দিতে হবে।
পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, “মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীতে বিশেষ করে সিরিয়া, ফিলিস্তিন ও ইয়েমেনে প্রতিরোধ অক্ষের বিজয়, আঞ্চলিক রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব ও ভূমিকার প্রেক্ষাপটে ইসরাইল বহুমুখী সামরিক সংঘাতের প্রস্তুতি জোরদার করেছে। অথচ ইসরাইলের সরকার মারাত্মকভাবে নিরাপত্তা বলয় নিয়ে ভুগছে এবং সামরিক শক্তির অভাব রয়েছে।
২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে পত্রিকাটি বলেছে, অধিকৃত ভূখণ্ড এখন এক লাখের বেশি ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। এর সঙ্গে গাজা থেকে যুক্ত হবে আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র।#
342/