আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি বলেন, যদি বহুসংখ্যক ফ্রন্টে লড়াই শুরু হয় তাহলে ইসরাইলি বাহিনী সম্ভবত ভেঙে পড়ব। ইসরাইলের সামরিক বাহিনীর দুর্বলতা এবং সরকারের পতনের বিষয়ে তার মন্তব্য কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ নয় বরং বাস্তবতা যা উপেক্ষা করার কোনো সুযোগ নেই।
মেজর জেনারেল ব্রিক বলেন, ভবিষ্যৎ যুদ্ধ হবে অভ্যন্তরীণ ফ্রন্টে এবং এই ধরনের অভিজ্ঞতা ইসরাইল সরকারের নেই।
তিনি বলেন, “একটি নতুন যুদ্ধ আমাদেরকে বহু বছর পেছনে ফিরিয়ে নিয়ে যাবে। আমরা আগের যুদ্ধগুলোতে যে সমস্ত কঠিন অবস্থার মুখোমুখি হয়েছি, নতুন যুদ্ধ পরিস্থিতির কাছে তা কিছুই না। তিনি বলেন, নতুন যুদ্ধে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে হবে এবং আকাশে বহু ড্রোন উড়তে থাকবে।#
342/