আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আসির প্রদেশের দাহরান আল-জুনুব এলাকার সেনা অবস্থান লক্ষ্য করে গতকাল (বুধবার) ইয়েমেনের সামরিক বাহিনী অন্তত তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এই খবর দিয়েছেন।
তিনি জানান, সৌদি আরবের সামরিক বাহিনীর ফার্স্ট রেজিমেন্টের একটি ঘাঁটি লক্ষ্য করে ইয়েমেনি বাহিনী এই অভিযান চালিয়েছে।
এছাড়া, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তায়িজ প্রদেশে সৌদি ভাড়াটে সেনাদের একটি ক্যাম্পে হুথি সমর্থিত সেনারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
ইয়েমেনের পশ্চিম-মধ্যাঞ্চলীয় মা'রিব প্রদেশেও সৌদি ভাড়াটে সেনাদের অবস্থান লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।#
342/