আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ২০২০ সালের ২৫ আগস্ট উইসকনসিনের কিনোশা শহরে রিটেনহাউস ৩৬ বছর বয়সীদের জোসেফ রোজেনবম এবং ২৬ বছর বয়সে অ্যান্থনি হুবারকে গুলি করে হত্যা করে। এছাড়া, সে সময় তিন বিক্ষোভকারীকে আহত করে। এ ঘটনায় রিটেনহাউসের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয় এবং গত শুক্রবার সেই মামলার রায় প্রকাশ করা হয়েছে। এতে তাকে নির্দোষ হিসেবে খালাস দেয়া হয়।
আদালতের রায়ে হোয়াইট সুপরিমেসিস্ট কাই রিটেনহাউস ও তার পরিবার উল্লাস প্রকাশ করেছে কিন্তু আমেরিকার সাধারণ জনগণ এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অসন্তুষ্ট।
হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে বক্তব্য দিলেও রিটেনহাউসের মুক্তি দেয়া নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে। রায়ের বিরুদ্ধে এখন রাজপথে প্রতিবাদ-বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। অরিজোনের সবচেয়ে বড় শহরে আগুন লাগানোর খবর পাওয়া গেছে। সেখানে দাঙ্গাও সংঘটিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।#
342/