আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তারা বলছে এই চুক্তি এবং ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
গতবছর ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, সুদান এবং মরক্কো সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সই করে। এরপর ইসরাইলের কোনো মন্ত্রী এই প্রথম রাবাত সফর করছেন। এরই অংশ হিসেবে দুই পক্ষ নিরাপত্তা ও সামরিক চুক্তি সই করল।
এর প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিরা বলছেন, ইসরাইলের সঙ্গে এ ধরনের সম্পর্ক চুক্তি করার ফলে ইহুদিবাদী শক্তি এ অঞ্চলে বর্বর হত্যা ও অপরাধজ্ঞ চালানোর সবুজ সঙ্কেত পাবে।
এ ধরনের চুক্তি ও সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে আরববিশ্বের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ফিলিস্তিনি নেতারা।
এদিকে, ইসরাইলি মন্ত্রী বেনি গান্তজের মরক্কো সফরের প্রতিবাদ জানিয়েছেন দেশটির সাধারণ জনগণ। গতকাল রাজধানী রাবাতে তারা বিক্ষোভ মিছিল বের করেন।#
342/