আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গতকাল (শনিবার) একটি ইউটিউব চ্যানেলে দেয়া বক্তৃতায় একথা বলেন অ্যান্টোনভ। পাশাপাশি পশ্চিমা দেশগুলো ইউক্রেনের কাছে যে অস্ত্র পাঠাচ্ছে তারও সমালোচনা করেন তিনি। অ্যান্টোনভ বলেন, ন্যাটো সেনারা কৃষ্ণসাগর ও ইউক্রেনের ভূখণ্ডে অবস্থান নিচ্ছে।
রুশ রাষ্ট্রদূত বলেন, “ন্যাটো জোটের সেনারা রাশিয়ার ক্ষমতা পরীক্ষা করে দেখতে চায়। তারা এমনটাও আশা করছে যে, ন্যাটো জোটের ভয়ে রাশিয়া কোনো জবাব দেবে না। কিন্তু আমি খুব পরিষ্কার করে এবং দ্বিধাহীনচিত্তে বলতে চাই যে, এটি খুবই বিপজ্জনক ধারণা।”
আনাতোলি অ্যান্টোনভ বলেন, আমেরিকা ক্রমেই ইউক্রেনে অস্ত্র পাঠানোর মাত্রা বাড়িয়ে তুলছে এবং প্রতিরক্ষার কাজে এসব অস্ত্র ব্যবহার হবে বলে দাবি করছে। কিন্তু প্রতিরক্ষামূলক অস্ত্রের অর্থ আমরা জানি। মার্কিন এমকে-৪১ কী জিনিস তাও আমরা জানি।”#
342/