আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাস্তার পাশে পেতে রাখা বোমা আঘাত করে ওই সামরিক বহরে। মার্কিন বহরে সামরিক সরঞ্জাম নেয়া হচ্ছিল।
স্থানীয় সূত্র জানিয়েছে, আজ (বুধবার) হাসাকা প্রদেশের সেমালকা সীমান্ত ক্রসিং পার হওয়ার সময় বহরটি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সুত্র জানিয়েছে, বিস্ফোরণের পর দুটি ট্রাকে আগুন ধরে যায়। তবে হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায় নি।
এর আগে গত ২২ নভেম্বর হাসাকা প্রদেশের কামিশলি শহরে কাছে স্থানীয় লোকজন ও সিরিয় সেনাদের বাধার মুখে আমেরিকার একটি সেনা বহর পিছু হটতে বাধ্য হয়। সেসময় সাধারণ লোকজন মার্কিন সামরিক বহরে পাথর ছোঁড়ে। এতে করে বহরটি যে পথে এসেছিল, সে পথেই ফিরে যেতে বাধ্য হয়।#
342/