আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ (বুধবার) দিনের প্রথম ভাগে আমরান প্রদেশের আল-আমশিয়া এলাকার আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে চীনের তৈরি সিএইচ-ফোর কম্ব্যাট ড্রোনটি ভূপাতিত করা হয়।
সিএইচ-ফোর ড্রোন সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং ৩০ থেকে ৪০ ঘণ্টা আকাশে উড়তে পারে। ড্রোনটি ২৫০ থেকে ৩৪৫ কিলোগ্রাম ওজনের বোমা এবং ছয়টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এছাড়া, পাঁচ হাজার মিটার উচ্চতা থেকে এই ড্রোন ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে। ফলে বেশিরভাগ বিমান বিধ্বংসী কামানের নাগালের বাইরে থাকে সিএইচ-ফোর ড্রোন।#
342/