আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি জোর দিয়ে বলেছেন, যেহেতু পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে আমেরিকা বেরিয়ে গেছে সে কারণে চলমান এই পরিস্থিতি অবসানের জন্য তাকেই আগে পদক্ষেপ নিতে হবে। আলী বাকেরি বলেন, ইরানের প্রস্তাব তথ্যভিত্তিক এবং যৌক্তিক। সে কারণে এই প্রস্তাবকে চলমান আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে।
ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তার দেশ আলোচনায় বিশ্বাস করে এবং সম্ভাব্য ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদী তবে কোনো কোনো দেশের অগঠনমূলক আচরণ এ বিষয়ে অনেক আশাবাদী হতে দিচ্ছে না।#
342/