২২ ডিসেম্বর ২০২১ - ১৪:১৭
ডেস্ট্রয়ার দুটি আবারো ফিরে এলো ইরানি নৌবাহিনীতে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের দুটি উন্নতমানের ডেস্ট্রয়ার আবারো দেশটির নৌবাহিনীতে যুক্ত হয়েছে। ‘গদা’ এবং ‘খঞ্জর’ নামের দুটি যুদ্ধজাহাজ চালু হওয়ার কিছুদিন পর গত মার্চ মাসে সেগুলাকে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রত্যাহার করা হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইরানি বিশেষজ্ঞরা সেগুলোর উপর পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা শেষে গতকাল (মঙ্গলবার) আবার ইরানি নৌবাহিনীতে ফেরত পাঠায়। এ উপলক্ষে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ডেপুটি প্রেসিডেন্ট সুরেনা সাত্তারি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইরানি নৌবাহিনীর কারখানা বিষয়ক কমান্ডার  আ্যডমিরাল আব্বাস ফাজেল-নিয়া প্রশংসা করে বলেন, দুটি যুদ্ধজাহাজের সামগ্রিক পরীক্ষা-নিরীক্ষা দেশের সক্ষমতা ব্যবহার করেই করা হয়েছে।

342/