আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের কয়েকটি সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গেরিলা গোষ্ঠী ‘জায়ান্ট’এর একটি সামরিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালালে ওই এলাকা কেঁপে ওঠে। সূত্রগুলো বলছে- ইয়েমেনি যোদ্ধারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালায়।
ইয়েমেনের একই প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গেরিলা কমান্ডার মাজদি আল-রাদফানি ইয়েমেনি সেনাদের হামলায় নিহত হওয়ার একদিন পর এই ক্ষেপণাস্ত্র হামলা এবং কয়েক ডজন গেরিলা নিহতের ঘটনা ঘটলো।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গত কয়েকদিনে হুথি আনসারুল্লাহ গেরিলা এবং ইয়েমেনি সামরিক বাহিনীর হামলায় ১৩০ জনের বেশি ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে।#
342/